সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় নবীগঞ্জের বিজনা নদীতে নির্মাণ হচ্ছে ব্রিজ

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ৪৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে এবং এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টায় নবীগঞ্জের গোপলা এলাকায় বিজনা নদীর উপর ব্রিজ নির্মাণ হচ্ছে। ৯০ মিটার দৈর্ঘ্য ও ৫.৫ মিটার প্রস্থ এ ব্রিজ নির্মাণ করতে ব্যয় হবে প্রায় প্রায় ৩ থেকে ৫ কোটি টাকা। ব্রিজটি নির্মিত হলে দিনারপুর এলকাবাসীর যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে।
এমপি হবার পর কেয়া চৌধুরী পূর্বকায়স্থগ্রাম পরিদর্শনে যান। এ সময় লোকজন তার কাছে নদীর উপর ব্রিজ নির্মাণের দাবী জানান। সম্প্রতি তিনি নৌকাযোগে গোপলা বিজনা নদী পার হয়ে পূর্বকায়স্থ গ্রামে বিদ্যুৎ উদ্বোধন করতে গিয়ে ব্রিজ নির্মাণের আশ্বাস দেন। এলক্ষ্যে তিনি পরিকল্পনা মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে ডিও প্রদান করেন। এ প্রেক্ষিতে ব্রিজ নির্মাণের আশ্বাস পাওয়া যায়। পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থে ব্রিজ নির্মাণকাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এ ব্যাপারে এমপি কেয়া চৌধুরী বলেন, বর্তমান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কথা ও কাজে বিশ্বাসী। দেশজুড়ে চলছে উন্নয়ন। এখানে নবীগঞ্জ-বাহুবলবাসী কেন বাদ যাবে। জননেত্রীর নেতৃত্বে আমি নবীগঞ্জ-বাহুবলের গ্রামে গ্রামে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি। অপেক্ষা করুন। কোন স্থানই উন্নয়ন বঞ্চিত থাকবে না। গোপলা বিজনা নদীর উপরে ৯০ মিটার দৈর্ঘ্য ও ৫.৫ প্রস্থ একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু হওয়া সময়ের ব্যাপার মাত্র। এখানে কোন চক্রান্তই কাজে আসবে না। চক্রান্তকারীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
উল্লেখ্য যে, গত ২৬ শে জুন এমপি কেয়া চৌধুরীর ডিওর ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে প্রধান প্রকৌশলী এই ব্রীজটিকে (ডিপিপির) অন্তর্ভূূক্ত করেছেন। এতে করে বিজনা নদীর উপরে সেতু নির্মানে বিষয়টি প্রায় নিশ্চিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com