সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সাগর চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দুদক আইন পুনর্বহালের দাবীতে গোল টেবিল বৈঠক

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ৪৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাংকিৎ খাতে সাগর চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দুদক আইন পুনর্বহালের দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যাগে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুলাই শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী হল রুমে এ বৈঠক অনুষ্টিত হয়। দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ এমএ জলিল ও হামিদুল হক বুলবুল এর সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মকসুদ হোসেন, হবিগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি ব্যাংকার বদর উদ্দিন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভী বাজার জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, সাধারন সম্পাদক জিতু তালুকদার, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সহ-সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক সাংবাদিক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম পপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাধবপুর বহুমুখী নারী মুক্তি সংস্থার নেত্রী অমিও প্রভা চৌধুরী, চলার সাথী স্বেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা সভাপতি হালিমা খাতুন, হবিগঞ্জ জেলা দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা খানম, সদস্য শফিকুর রহমান, এছাড়া সাংবাদিক সৈয়দ আরিফ উদ্দিন সৈকত সহ বিভিন্ন নেতৃবৃন্দ গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশগ্রহণ করেন। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মকসুদ হোসেন বলেন-ব্যাংকিৎ খাতে সাগর চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারসহ সর্বত্র অবস্থান ধর্মঘট পালন করা হবে। বৈঠকে দেশে গুলশান হামলায় নিহতদের স্মরণে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অথিতিদের মধ্যান্যভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com