মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ পৌরসভার মাসিক সভায় ঠিকাদার লিয়াকত চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০১৬
  • ৪৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মাসিক সভায় পৌরসভার প্রথম শ্রেণীর ঠিকাদার লিয়াকত চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। গত সোমবার সকালে নবীগঞ্জ পৌরসভা সভা কক্ষে পৌর পরিষদের এক মাসিক সভা অনুষ্টিত হয়। পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, কাউন্সিলর জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ প্রমুখ।
সভায় পৌর সভার কর আদায়, যানজট ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভা শেষে উপ সহকারী প্রকৌশলীর প্রস্তাবের প্রেক্ষিতে পৌর সভার প্রথম শ্রেণীর ঠিকাদার লিয়াকত চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com