সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

তরফ সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০১৬
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তরফ সাহিত্য পরিষদের এক সাধারণ সভা গতকাল শনিবার শায়েস্তাগঞ্জ হুসাইনিয়া মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, সৈয়দ আব্দুল্লাহ। পরিষদের যুগ্ম সম্পাদক মাওঃ আব্দুর রউফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ, সিলেট বিভাগীয় ও তরফ অঞ্চলের ঐতিহ্য গাঁথা তৌহিদুজ্জামান রচিত কবিতা করেন শেখ মোঃ জালাল উদ্দিন রুমি ও গোয়াইনঘাট থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক শেখ করিম উল্লাহ। সভায় বক্তব্য রাখেন, মাওঃ নূরুল আমীন, গোলাম মোস্তফা খান, এম এম তাহের খান, শাহ মনসুর আহমেদ, সৈয়দ শাহ দরাজ, মোঃ আব্দুর রাজ্জাক, কাজী মোঃ আব্দুল হক, সৈয়দ মোজাফফর ইমাম, এ, কে এম মোছাব্বির চৌধুরী প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে এডঃ মোঃ আমির হোসেনকে আহ্বায়ক ও মাওঃ আব্দুর রউফকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সৈয়দ আব্দুল্লাহকে সংবর্ধনা সাব কমিটি গঠন করা হয়। এছাড়াও শেখ জালাল উদ্দিন রুমিকে আহ্বায়ক কের ৩ সদস্য বিশিষ্ট সংবর্ধণা স্মরণ উপ-কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com