সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে হবিগঞ্জ নাগরিক কমিটির মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০১৬
  • ৭১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে হবিগঞ্জ নাগরিক কমিটি মত বিনিময় সভা করেছে। শনিবার দুপুরে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, প্রাক্তন উপাধ্যক্ষ আব্দুজ জাহের, বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার খাতুনসহ নেতৃবৃন্দ। এ সময় তারা ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীদেরকে মোবাইল ফোন, ফেসবুক ব্যবহার না করতে পরামর্শ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com