সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বানিয়াচংয়ে যৌতুকলোভী স্বামীর হামলায় স্ত্রী-সমন্ধি আহত

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০১৬
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের পুরাতন তোপখানা মহল্লায় যৌতুকলোভী স্বামীর হামলায় স্ত্রী ও সমন্ধি মৃত্যুপথযাত্রী। শনিবার রাত ৭টায় এ ঘটনা ঘটে।
আহতরা হল, আব্দুল মতিনের পুত্র সমন্ধি আলী নুর (৩০) ও তার বোন তাজবানু (২৫)।
আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের তাজ উদ্দিনের পুত্র লাবু মিয়া তার স্ত্রী তাজ বানুর কাছে যৌতুক দাবি করে আসছে। শনিবার ওই সময় পুনরায় তার কাছে যৌতুক চাইলে সে যৌতুক এনে দিতে অপরাগতা প্রকাশ করে। এ সময় লাবু মিয়া ক্ষিপ্ত হয়ে তাজবানুর বাম হাতের কব্জি কেটে ফেলে। এ সময় তার ভাই বোনকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে ক্ষত বিক্ষত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ভাইবোনকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com