শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

প্রতিষ্ঠা বৎসরেই সেরা সাফল্য কমলপুর হযরত শাহজালাল (রঃ) কমপ্লেক্স

  • আপডেট টাইম বুধবার, ২০ এপ্রিল, ২০১৬
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নত ও মানসম্পন্ন শিক্ষা দানের লক্ষ্যে ‘‘কমলপুর হযরত শাহজালাল (রঃ) কমপ্লেক্স”টি অভিজ্ঞ শিক্ষক দ্ধারা পরিচালিত ৪.৩৭ একর ভূমির উপর ২০১৪ সালে কমপ্লেক্সটি স্থাপন করা হয়। কমপ্লেক্স প্রতিষ্ঠার প্রথম বৎসরেই সেরা সফল্য অর্জন করেছে। এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ‘‘কমলপুর হযরত শাহজালাল (রঃ) দাখিল মাদরাসা থেকে ৯জন অংশ গ্রহণ করে ৪ জন ট্যালেন্টপুলে ও ২জন সাধারণ বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে মোঃ আতাউর রহমার মামুন, মোছা: রহিমা আক্তার চাঁদনী, মোছা: শাহানা আক্তার পলি, মোছা: সুলতানা খাতুন, রমজান মিয়া, মোছা: সালমা খাতুন। আজিজুর রহমান স্কলার একাডেমিতে ২জন ট্যালেন্টপুলের বৃত্তি ও ১জন সাধারণ বৃত্তি পেয়েছে। প্রতিষ্ঠার প্রথম বৎসরেই এমন ফলাফল সম্পর্কে মাদরাসার সহ-সুপার মুফতি সিরাজুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এলাকার ঝরেপড়া ছাত্রদের নিয়ে এ বৎসরের প্রথম থেকে আমরা কঠিন পরিশ্রম করেছি। সরাসরি ৫ম শ্রেণীতে ভর্তি হয়ে মাদরাসার নিয়মে পরীক্ষা দিয়ে আমরা যে ফলাফল পেয়েছি এতে আল্লাহর নিকট শুকরিয়া জানাচ্ছি। তবে আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োগের মাধ্যমে ভবিষতে আমাদের ছাত্র-ছাত্রীরা আরো ভাল ফলাফল করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
একাডেমির প্রধান শিক্ষক মো: আজিজুর রহমান জালাল বলেন, আমার ২২ বৎসরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন ফলাফল অর্জন করেছি। ভবিষতে আমাদের ছাত্র-ছাত্রীরা আরো ভাল ফলাফল করবে ইনশাআল্লাহ। কমলপুর হযরত শাহজালাল (রঃ) কমপ্লেক্স প্রতিষ্ঠাতা ও পরিচালক, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকা সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান আদিল কমপ্লেক্স প্রতিষ্ঠা বৎসরেই ভাল ফলাফল অর্জন করায় জন্য প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com