মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত বাহুবলে জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা বাহুবলে লিভার সিরোসিসে আক্রান্ত মোস্তফা শহীদের পাশে উপজেলা প্রশাসন আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী প্রদান শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক

বাহুবলের ২নং পুটিজুরী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ॥ চেয়ারম্যান প্রার্থী সুজনের পক্ষে ৯০ শতাংশ ভোট

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬
  • ৭২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে স্থানীয় পুটিজুরী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোশাহিদ হোসেন ফুল মিয়া। উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবরু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আকাদ্দুছ মিয়ার বাবুল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রহমান চৌধুরী। সভায়র শুরুতে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকরা তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করেন। সেখানে প্রায় ৯০ শতাংশ ভোট পুটিজুরী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী খন্দকার খুরশেদ আলম সুজনের পক্ষে আসে।
সভায় জানানো হয়, পরবর্তীতে বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com