বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা গতকাল সোমবার বেলা ৩ টায় ক্লাব ভবনে অনুষ্টিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি এসআর চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালানায় অনুষ্টিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, নির্বাহী সদস্য ফখরুল আহসান চৌধুরী, এটিএম সালাম, আনোয়ার হোসেন মিঠু, উত্তম কুমার পাল হিমেল, মুজিবুর রহমান মুজিব, ছনি আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ সাগর মিয়া, সদস্য গৌছুজ্জামান চৌধুরী, মোঃ নাবেদ মিয়া, প্রমূখ। সভার শুরুতে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে তিন দফা আলোচ্যসূচি বা এজেন্ডা পেশ করা হয়। এর মধ্যে প্রধান বিষয় ছিল ক্লাবের পক্ষ থেকে একটি ম্যাগাজিন প্রকাশ করা। এছাড়া স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে অডিট কমিটি পুনর্গঠন এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যরা এসব প্রস্তাবের পক্ষে তাদের মতামত প্রদান করেন এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তগুলো গৃহীত হয়।সভার শেষে ক্লাবের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে উপস্থিত সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাম্প্রতিক সময়ে একটি বিশেষ মহল নামে বেনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবীগঞ্জ প্রেসক্লাবের বিরুদ্ধে মানহানিকর পোস্ট করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়। এছাড়া মাধবপুর বারনী মেলায় জুয়া খেলার সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশের এস আই কৌশিক সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com