মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে লিভার সিরোসিসে আক্রান্ত মোস্তফা শহীদের পাশে উপজেলা প্রশাসন আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৬ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা মোস্তফা শহীদ লিভার সিরোসিসে আক্রান্ত মানবিক খবর প্রকাশের পর অবশেষে তার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বাহুবল বার্তায় খবর প্রকাশের পর বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় অসহায় মোস্তফা শহীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
গতকাল সোমবার (৩০ মার্চ) বেলা ৩টায় তিনি সরেজমিনে তার বাড়িতে গিয়ে নিজ হাতে ৫ হাজার টাকা আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী প্রদান করেন। এ সময় তিনি মোস্তফা শহীদের শারীরিক খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
উজ্জ্বল রায় জানান, সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি, যাতে সম্মিলিত উদ্যোগে অসহায় এই রোগীর সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিল রোগে ভুগছেন মোস্তফা শহীদ। চিকিৎসার জন্য ইতোমধ্যে নিজের সামান্য সম্পদ বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। বর্তমানে চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন পরিবারটি।
উপজেলা প্রশাসনের এই সহায়তায় কিছুটা স্বস্তি ফিরলেও উন্নত চিকিৎসার জন্য এখনও বড় অঙ্কের অর্থ প্রয়োজন বলে জানিয়েছেন স্বজনরা। এ অবস্থায় সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com