মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবলে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি, বাহুবল শাখার সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, হবিগঞ্জ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জনাব মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উজ্জ্বল রায়, বাংলাদেশ ব্যাংক সিলেট-এর যুগ্ম পরিচালক (ক্যাশ) জনাব রান্টু চন্দ্র দাস, উপপরিচালক জনাব তানভীর আহমেদ ও জনাব শুভাশীষ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব ফিরোজ আলী এবং বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব সালেহ আহমেদ আবিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, বাহুবল শাখার ম্যানেজার (এসপিও) জনাব ইব্রাহিম খলিল।
কর্মশালায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির গ্রাহক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাল নোট একটি গুরুতর আর্থিক অপরাধ, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। এ সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা লেনদেনের সময় সতর্ক থাকার পাশাপাশি জাল নোট শনাক্ত করার কৌশল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জনসচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং জাল নোট শনাক্তের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com