বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পৌরসভার সেন্ট্রাল রোড থেকে বানিয়াচং থানার আকলিমা বেগম হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত কামরুজ্জামান চোধুরী (৪৫) বানিয়াচং থানার গুনই গ্রামের মৃত দিলাওয়ার মিয়া চৌধুরী ছেলে।
গত রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র‌্যাব। সোমবার (৩০ মার্চ) সকালে বানিয়াচং থানা পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সোমবার সকালে এসব তথ্য জানায় র‌্যাব। র‌্যাব জানায়, নিহত আকলিমা বেগম হবিগঞ্জ জেলার বানিয়চং থানাধীন দক্ষিণ গুনই এলাকার বাসিন্দা। ভিকটিমের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে জায়গা নিয়ে মনোমালিন্য চলছিল কামরুজ্জামানদের। এরই প্রেক্ষিতে গত ২৫ মার্চ সকালে বিবাদীদের সাথে ভিকটিমের ছেলের জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ওইদিন সন্ধ্যায় বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম ও তার আত্মীয় স্বজনদেরকে হত্যা করার জন্য তাদের খুঁজতে থাকে। তখন বিবাদীরা বাদীর চাচা আজিজুর রহমানের মুদির দোকানে হামলা করে দোকান থেকে আনুমানিক দশ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হত্যা মামলার আসামী জাকিনুর চৌধুরীর হুকুমে প্রধান আসামী কামরুজ্জামান তার হাতে থাকা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম আকলিমা বেগমের মাথায় আঘাত করে মারাত্নক রক্তাক্ত জখম করে। এ সময় অন্যান্য বিবাদীদের আঘাতের কারণে ভিকটিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে গেলে ভিকটিম মারা গেছে মনে করে বিবাদীরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে মারাত্মক আহত অবস্থায় সিএনজি যোগে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com