মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর মাতা জাহানারা চৌধুরী আর নেই। তিনি গত রোববার রাত ১১ টায় ঢাকা বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর নোয়াবাদ-নাতিরাবাদ এলাকায় মরহুমার জানাযা শেষে মরদেহ দাফন করা হবে। জানাযার নামাজে উপস্থিত থাকার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান করেছেন মরহুমের ছেলে রুবেল আহমেদ চৌধুরী।
এদিকে হবিগঞ্জ পৌর বিএনপির সদস্য, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা একজন খোদাভিরু, বিনয়ী ও ভাল মানুষ ছিলেন। উনার মৃত্যুতে আমি শোকাহত। দোয়া করি, মহান আল্লাহ যেন উনার ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি উনার মাগফেরাত কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com