বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এমপি কেয়া চৌধুরীর ব্যতিক্রমী উদ্যোগ ॥ বাহুবলের মৃতশিল্প ও আদিবাসী নারী পাচ্ছেন আধুনিক প্রশিক্ষণ

  • আপডেট টাইম বুধবার, ৩০ মার্চ, ২০১৬
  • ৫৮৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উদ্যোগে বাহুবলের ২৫ মৃতশিল্পী ও আদিবাসী নারী উন্নত প্রযুক্তিতে আধুনিক প্রশিক্ষণ নিচ্ছেন। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ সমবায় একাডেমী কোটবাড়ি, কুমিল্লায় এ প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে মৃতশিল্পী ও আদিবাসী নারীরা এলাকায় এসে স্ব স্ব সমিতিভূক্ত সদস্যদের এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এতে স্থানীয় পর্যায়ে বিদেশে রপ্তানীযোগ্য মাটির খেলনাসহ বিভিন্ন তৈজষপত্র ও তাঁতে উৎপাদিত বস্ত্র তৈরি হবে।
এ বিষয়ে হবিগঞ্জ ও সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, বাহুবল উপজেলার কল্যানপুর ও মৌরি মৃতশিল্পী সমবায় সমিতি এবং কালিগজিয়া মহিলা আদিবাসী সমবায় সিমিতির ২৫ নারী-পুরুষকে উন্নত প্রযুক্তিতে আধুনিক প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করেছি। সমবায় একাডেমীর মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেয়া  হবে। এতে করে দরিদ্র এই শিল্পীরা উন্নত প্রযুক্তির মাধ্যমে মাঠির জিনিসপত্র ও তাঁতের বস্ত্র উৎপাদনে দক্ষতা অর্জন করবে। তিনি বলেন, দেশের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত বেশ কিছু পেশাজীবি মানুষ পেশা পরিবর্তন করে বেচে থাকার চেষ্টা করছে। এতে আমরা ঐতিহ্যবাহী মৃতশিল্প ও তাঁত শিল্পে উৎপাদিত পণ্যকে হারাতে বসেছি। মূল পেশা থেকে যারা ঝড়ে গেছেন বা যাচ্ছেন, আমি তাদের উৎসাহ প্রদানের পাশাপাশি, প্রশিক্ষণ ও  অর্থ যোগানের ব্যবস্থা করছি। আমার এলাকায়, বাংলার ঐতিহ্যের সাথে যে পেশাগুলো সম্পৃক্ত, আমি তাদের এগিয়ে নিতে চাই। এ আলোকে  শেখ হাসিনা সরকারের এ প্রশিক্ষণ নিশ্চয়ই পিছিয়ে থাকা এ মানুষগুলোর জন্য বেঁচে থাকার অবলম্বন হয়ে উঠবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com