বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে টিলা বাবুকে কুপিয়ে রক্তাক্ত জখম

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০১৩
  • ৫৬৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের চইলছড়া চা-বাগানের সহকারী টিলা বাবু টিলাবাড়ি গ্রামের ফজল মিয়াকে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। তাঁর কাছ থেকে নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুটে নিয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় তিনি চা পাতা বহনকারী একটি ট্রাক্টরযোগে বাড়ি ফিরছিলেন। রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে পৌছামাত্র পুর্ব থেকে ওৎ পেতে থাকা কতিপয় দুর্বৃত্ত ট্রাক্টরের গতিরোধ করে তার উপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com