বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ সদর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের কমিটি

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০১৬
  • ৪৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের সরিষপুর-বেতাপুর-কলাবাড়ী নিয়ে গঠিত ২নং ওয়ার্ড যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকালে ওই ওয়ার্ডে আয়োজিত যুবলীগের কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ নুর উদ্দিন আহমদ। ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক ফারুক হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন ৮নং নবীগঞ্জ সদর ইউপি আওয়ামীলীগের সহসভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিরাজ আলী, ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল হক। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ নুরুল আমীনকে সভাপতি, মোঃ  আব্দুল মন্নানকে সহসভাপতি, মোঃ নাসির মিয়াকে সাধারণ সম্পাদক , সুলতান আহমদ শামীম যুগ্ম সাধারণ  সম্পাদক , মোঃ মৌলদ হোসেন ও মোঃ ফখরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৮ নং নবীগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com