শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুরে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৫ \ দেড় ঘন্টা মহাসড়ক বন্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুরের কাছে বৃহস্পতিবার রাতে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা মহাসড়ক বন্ধ ছিল। ফলে রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে থানা এবং হাইওয়ে পুলিশ ঘটনা¯’লে পৌছে যান চলাচল স্বাভাবিক করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এএসআই আব্দস সামাদ জানান-ওই দিন রাত প্রায় ১১টার দিকে উল্লেখিত এলাকায় সিলেট থেকে পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-২৯৩২) এবং ঢাকা থেকে সিলেট মুখী ট্রাক (ঢাকা-মেট্রো-ট১৮৪৭০১) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে দু’টি ট্রাকই দুমড়ে-মুছড়ে রাস্তার উপর পড়ে। এতে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ হয়ে যায়। রাত প্রায় সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com