রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বানিয়াচঙ্গে শিশু নির্যাতন প্রতিরোধে সভা

  • আপডেট টাইম রবিবার, ৬ মার্চ, ২০১৬
  • ৪৭৪ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি \ বানিয়াচংয়ে শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় এনজিও ইউনিকেয়ার এর চেয়ারপার্সন ও  মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ এর হবিগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী সাংবাদিক কামরুল হাসান কাজল এর সভাপতিত্বে ও ইউনিকেয়ার এর নির্বাহী পরিচালক সামছুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান সমিতি সভাপতি ও জেলা মানবাধিকার উপদেষ্টা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ এর হবিগঞ্জ জেলা সহকারী সমন্বয়কারী প্রভাষক আব্দুর রব ও জনাব আলী ডিগ্রী কলেজ প্রভাষক সাজিদুর রহমান সেজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাহ এনজিও এর চেয়ারম্যান ও উপজেলা মানবাধিকার কর্মকর্তা মোঃ ছাদেকুর রহমান খান, ওমেন এইডস এর চেয়ারম্যান ইভা আক্তার, মানবাধিকার ও এনজিও কর্মী জামাল উদ্দিন আলফু, হবিগঞ্জ মানবাধিকার কর্মী খাজা ফখরুদ্দিন রুবেল, শিউলী আক্তার, বাহুবল মানবাধিকার কর্মী এমএ সাজিদ, নবীগঞ্জ মানবাধিকার কর্মী উত্তম কুমার হিমেল, মনোয়ার হোসেন প্রমুখ। বক্তাগণ বলেন, হবিগঞ্জে সবচেয়ে বেশি শিশু নির্যাতন খুন ও গুম হচ্ছে। অপর দিকে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদেরকে শারীরিক নির্যাতন করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহŸান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com