বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গীতিকার জাহাঙ্গীর রানাকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৭৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী বিশিষ্ট গীতিকার, কবি এবং লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম রানাকে গতকাল রবিবার রাতে আদর্শ সমাজ কল্যাণ সংঘ এর উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রাজাবাদ প্রাইমারী স্কুলে সংগঠনের সভাপতি ইকবাল আহমেদ বেলালের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক তানবীর আহমেদ ইমনের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম রানা। বিশিষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও তৃতীয় বারের মতো নির্বাচিত কাউন্সিলর এটিএম সালাম, বিশিষ্ট মুরুব্বী জয়নাল আবেদীন নীলমনি ও শিক্ষক সমিতির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নুরুল হক, রুবেল মিয়া, সানি আহমদ, আব্দুল কাইয়ুম মোহন, সোহাগ মিয়া, ফয়সল আহমদ, মামুনুর রশীদ, শাওন আহমদ, সাকের আহমদ, মুর্শেদ আহমদ, জুনেদ মিয়া, রিমন মিয়া, জয়নাল আবেদীন, জনি আহমদ, রুবেল আহমদ, অনিক আহমেদ, ইব্রাহিম মিয়া ও সাহিদুর রহমান প্রমূখ। এ সময় বিদায়ী অতিথিকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উলে­খ্য, আগামী বুধবার জাহাঙ্গীর রানা লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। আজ সোমবার বাড়ি থেকে আনুষ্টানিকভাবে বিদায় নিয়ে ঢাকায় একটি অনুষ্টানে যোগ দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com