শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং বড়বাজার স্কুলের প্রধান শিক্ষক মিয়া হোসেন আর নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৩৬ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি \ বানিয়াচং উপজেলা সদরস্থ বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিয়া হোসেন ১০ ফেব্র“য়ারী বুধবার সকাল ৬ টা ৪০ মিঃ কামালখানী নিজ বাড়িতে ষ্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। দুপুর ২টায় কামালখানীতে প্রস্তাবিত নাজমুল হাসান জাহেদ একাডেমী মাঠে জানাযার নামাজ শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে ছাত্র শিক্ষক অভিভাবক ও সহপাঠিরা এক নজর দেখার জন্য মরহুমের বাড়িতে ছুটে আসেন। এদিকে শিক্ষক মিয়া হোসেনের এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং সদর উত্তর পূর্ব ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান (ধন মিয়া), ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের সাথে সাক্ষাত করে সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com