শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ডাকাত পাকড়াও

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৮০০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে এক বাড়িতে ডাকাতিকালে পরিবারের হাতে পাকড়াও হয়েছে এক ডাকাত। তবে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গতকাল বুধবার ভোর রাতে উপজলার দিয়াগাঁও গ্রামের মন্নাফ মিয়ার বাড়িতে ডাকাতকে পাকড়াও করা হয়। আটক ডাকাতের নাম কামাল মিয়া (২৫)। সে সদর উপজেলার উচাইল গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোর রাতে ওই গ্রামের মন্নাফ মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে। এ সময় পরিবারের লোকজন জেগে উঠে কামাল মিয়া (২৫)কে হাতে নাতে আটক করে। ঘরের বাইরে থাকা অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) সুমন তাকে আটক করে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com