বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রধানমন্ত্রীর ঘোষনার বাস্তবায়নের দাবীতে প্রধান শিক্ষক কল্যাণ ফোরামের সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৭৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ প্রধান শিক্ষক কল্যাণ ফোরাম নবীগঞ্জ এর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান শিক্ষক কল্যাণ ফোরাম নবীগঞ্জ সমন্বয় কমিটির সমন্বয়ক রাহেলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোঃ আব্দুল ওয়াদুদ, আলী আমজদ মিলন, সুবিনয় পুরকায়স্থ, নোমান আহমদ, শাহ নিজাম উদ্দিন, প্রনতি রানী দেবী প্রমুখ। সভায় বক্তাগণ প্রধান শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে ২০১৪ সালের ৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষক মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদা এবং উক্ত ঘোষনা অনুযায়ী বেতনস্কেল প্রদান করে উচ্চ ধাপে বেতন নির্ধারণের মাধ্যমে ৮ম জাতীয় বেতন স্কেলে উন্নিত করণ এবং তার দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান। এছাড়াও দুঃখ প্রকাশ করে বক্তাগণ আরো বলেন সারাদেশের সকল কর্মকর্তা কর্মচারীগণ নতুন স্কেলে বেতন পেলেও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অদ্যাবধি তা পাননি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তাগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com