শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

সোনালী ব্যাংকের উদ্দোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৭৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস হবিগঞ্জ কর্তৃক সিএসআর (কর্পোরেট সোসাল রেসপনসিবিলিটি) এর আওতায় ১২ জন দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে এক লাখ আশি হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবদুর রউফ তালুকদার এর সভাপতিত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী বৃন্দাবন কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোঃ বদরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড হবিগঞ্জ শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দুলন কান্তি চক্রবর্তী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস এর সিনিয়র অফিসার মোঃ কামাল উদ্দিন ও মোঃ হাবিবুর রহমান।  উক্ত সভায় অন্যানের বক্তব্য রাখেন, মোঃ লুৎফুর রহমান, বাদল কৃষ্ণ বনিক, মোঃ আব্দুল হাই, তোফায়েল মস্তফা তরফদার, মোঃ আলী নেওয়াজ, টিএসএন সেলিম সিদ্দিকী এবং বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা তাদের অভিব্যক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com