শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাদক বিরোধী অভিযান উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী \ মাদকের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস ২০১৬ উপলক্ষে গতকাল হবিগঞ্জে বর্নাঢ্য র‌্যালি ও পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত র‌্যালীটি সকালে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এতে উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে বাচতে হলে সকলকে এর কুফল সম্পর্কে জানতে হবে এবং এর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, লেখাপড়ার পাশাপাশি ধুমপান ও মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি শিক্ষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com