শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বানিয়াচঙ্গের ৫ এলাকায় খোলা জায়গায় মলত্যাগ মুক্ত ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ৫১৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৫ এলাকা খোলা জায়গায় মলত্যাগ মুক্ত ঘোষনা করেছেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। এলাকাগুলো হচ্ছে-যাত্রাপাশা উত্তর, যাত্রাপাশা দক্ষিণ, রায়েরপাড়া, শরীফখানী ও লামাপাড়া। গতকাল রবিবার সকাল ৯টায় জিওবি ইউনিসেফ ক্যাটস প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। এতে প্রধান অতিথি ছিলেন জিওবি ইউনিসেফ ক্যাটস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রাজু আহমেদ। ইউনিয়ন ফেসিলিটেটর আজিজুল হক খান আজাদ ও আক্তারুজ্জামান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউ.পি মেম্বার নুরুল ইসলাম, মেম্বার আয়ুব আলী, মেম্বার ময়না মিয়া, ইউএসটি কোষাধ্যক্ষ শামীম হোসেন, সোস্যাল ওয়ার্কার মজিবুর রহমান, ফুল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com