সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে মেয়র প্রার্থী ছাবির চৌধুরীর প্রচারণা অব্যাহত

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ৫৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর ধানের শীষ মার্কার প্রচার প্রচারণায় মুখরিত পৌর এলাকার জনপদ। গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দিন ব্যাপী ব্যাপকভাবে গণসংযোগ, লিপলেট বিতরণ, মতবিনিময় ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিএনপি সহ ২০ দলীয় জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা। গণসংযোগ শেষে বৃহস্পতিবার ৭নং ওয়ার্ডের ছালামতপুর গ্রামে, শুক্রবার ৯নং ওয়ার্ড জয়নগর গ্রামে এবং শনিবার ৮নং ওয়ার্ড শিবপাশা গ্রামে পৃথক গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছালামতপুর উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী মোঃ শামসু মিয়া, মোঃ জাকারিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, বক্তব্য রখেন মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, মুজিবুর রহমান শেফু, শিহাব আহমদ চৌধুরী, আব্দুস শহিদ, মোঃ হেলাল মিয়া, মোঃ নেজাম উদ্দিন, মোঃ রাহান, কুতুব উদ্দিন প্রমুখ।
জয়নগরে বিশিষ্ট মুরুব্বী বাচ্চু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শিহাব আহমদ চৌধুরীর পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত।
বৈঠকে মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, আমাকে নির্বাচিত করলে আমার সর্বাত্মক প্রচেষ্ঠায় প্রাণপ্রিয় নবীগঞ্জ পৌর এলাকাকে আধুনিক রূপে রূপান্তরিত করব ইনশাআল­াহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com