বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

ফেইসবুক ব্যবহার হবে বিনা ইন্টারনেটে !

  • আপডেট টাইম রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ৫৪৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ ইন্টারনেট ছাড়া বা কম গতির ইন্টারনেটে ফেসবুক চালানোর জন্য ‘অফলাইন মোড’ চালু করছে ফেসবুক কর্তৃপক্ষ। ইন্টারনেট না থাকলেও এখন ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের নিউজ ফিড পড়া ও পোস্টে মন্তব্য করতে পারবেন।
শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, কম গতির ইন্টারনেটে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক, বিশেষ করে নিউজ ফিড আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে ফেসবুক।
উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে টুজি নেটওয়ার্কের আওতায় থাকা মানুষের কথা মাথায় রেখে ফেসবুকের বিশেষ হালনাগাদ সংস্করণ নিয়ে পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। এতে আগে থেকে ফোনে ডাউনলোড হয়ে থাকা নিউজ ফিড পড়ে দেখার সুযোগ পাবেন ফেসবুক ব্যবহারকারী।
ফেসবুক কর্তৃপক্ষ, ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্দিষ্ট পোস্টে মন্তব্য লিখে রাখতে পারবেন ব্যবহারকারী। যখন ইন্টারনেট সংযোগের আওতায় ফেসবুক আসবে, তখন ওই মন্তব্যটি অনলাইনে পোস্ট হয়ে যাবে। শিগগিরই এই অফলাইনে নিউজ ফিড পড়ার ফিচারটি নিয়ে পরীক্ষা চালাতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com