মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলায় ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া মানবপাচার চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত আনুমানিক ২টা ১০ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোড়া ইউনিয়নের অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় আজমিরীগঞ্জ থানার একটি মানবপাচার মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রুমান মিয়া (৩৬) ও সোহাগ মিয়া (২৫)। তারা উভয়েই আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার বাসিন্দা ইমন চৌধুরী (২০)-কে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি চক্র তার পরিবারের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রথমে পাসপোর্ট, ছবি ও নগদ ৩ লাখ টাকা নেওয়ার পর বিভিন্ন সময়ে আরও অর্থ আদায় করা হয়। পরবর্তীতে ভিকটিমকে সৌদি আরব হয়ে লিবিয়ায় পাঠানো হয়। লিবিয়ায় পৌঁছানোর পর চক্রটি ভিকটিমের পরিবারের কাছে আরও টাকা দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে একটি ভিডিওতে লিবিয়ার মরুভূমিতে বহু মরদেহ পড়ে থাকতে দেখা যায়, যার পর থেকে ভিকটিমের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় মানবপাচার প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় মামলা দায়ের করেন। র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে অবশেষে ২ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com