মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

হবিগঞ্জ শহরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকার নির্ধারিত দামের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে হবিগঞ্জ শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত হবিগঞ্জের পুরাতন মুন্সেফী রোড এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল এবং সেনাবাহিনীর একটি দল অংশগ্রহণ করে। অভিযানকালে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় মুন্সেফী রোডে এলাকার মেসার্স হবিগঞ্জ ট্রেডার্সের মালিক এম জিয়াউল মুহিত চৌধুরীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড এবং তাৎক্ষনিক তা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com