স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক নবীগঞ্জ যোগল কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এসএসসি ৯৫ আলোকিত ব্যাচ সামাজিক সংগঠনের সদস্য ড. সুদীপ চক্রবর্তীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে মাস্টার্সের ছাত্রীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনা ধারা ৩০৬ এর অভিযোগ গ্রেফতারের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক এক সভা ২৭ এপ্রিল গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হুরায়রা মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের নের্তৃবৃন্দ।
সংবাদপত্রে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য ঘটনা বেরিয়ে আসবে। দীর্ঘদিন যাবত অধ্যাপনা পেশায় নিয়োজিত ডক্টরেট ডিগ্রিধারী সুদীপ চক্রবর্তী একজন মেধাবী ছাত্র ও থিয়েটার সংগঠক হিসাবে দেশে-বিদেশে সমাদৃত। আমাদের বিশ্বাস সে এমন কোন অপরাধের সাথে যুক্ত থাকতে পারে না। তার সুখ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে তাকে এমন ঘটনায় ফাসানো হতে পারে বলে ধারনা যাচ্ছে। তাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য ঘটনা বেরিয়ে আসবে এবং সুদীপ চক্রবর্তী নির্দোষ প্রমানিত হবে বলে আমাদের বিশ্বাস।
বিবৃতিদাতারা হলেন, আলোকিত ব্যাচ সামাজিক সংগঠনের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহ-সভাপতি সাইফুর রহমান খান, সাধারণ সম্পাদক আবু হুরায়রা মামুন, যুগ্ম সম্পাদক আহমদ জাকারিয়া অপু, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, অর্থ সম্পাদক এলেমান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক রাজীব কুমার রায়, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক সাইফুর রহমান টিটু, নির্বাহী সদস্য শুভাশিস চক্রবর্তী, তনুজ রায়, মোঃ রুবেল মিয়া, জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, শামীম আহমদ, আশফাক উজ্জামান চৌধুরী, শাহ সাজিদুর রহমান, আমিনুর রহমান চৌধুরী সুমন, মেঃ আব্দুল মজিদ, লোমেশ রঞ্জন দাশ, কাঞ্চন বনিক, সাব্বির আহমেদ চৌধুরী, ডাঃ জাবেদ আহমেদ মিঠু, তোফায়েল আহমদ, সরাজ মিয়া, প্রণব চন্দ্র দেব, সুদীপ দাশ, শাহ জামিল আহমদ, সৈয়দ তোফায়েল, শংকর চন্দ, জাহাঙ্গীর আলম, পীযুষ কান্তি পুরকায়স্থ, মইনুর রহমান সিদ্দিকী, রিন্টু দত্ত রায়, শৈলেশ দত্ত, লোকমান আহমদ, স্বপন চক্রবর্তী, আবু তাহের, আহাদ আলী, দিলীপ কুমার গোপ, হেলাল আহমেদ, নবেন্দু দাশ, দেবেন্দ্র দাশ, মাহবুবুল আলম, প্রবাসী বিষয়ক নির্বাহী সদস্য ডাঃ নাজিমুল ইসলাম বাবলু, শিব্বির আহমদ সুমন, মেসবাউর রহমান বাবলু, মেহেদি আহমদ মিশু, ডিসি সুবল, মিজানুর রহমান জুয়েল, ব্যারিস্টার আতাউর রহমান আতা, ড. দেবাশীষ রায়, উজ্বল দাশ, পিন্টু রায়, শাহিন চৌধুরী, আরজু ইসলাম, সমীরন দে, মামুনুর রশিদ, কৃপাসিন্ধু সুত্রধর, আব্দুল মজিদ, আব্দুল ওয়াদুদ, আবুল কাশেম, ইকবাল আহৃমেদ, সীতেশ মহালদার মকবুল হেসেন, দেলোয়ার হোসেন, মোস্তাক আহমদসহ দেশ বিদেশের অন্যান্য সদস্যবৃন্দ।
বিবৃতি জ্ঞাপনকারীরা সুদীপ চক্রবর্তীর দ্রুত কারামুক্তি কামনা করে ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।