সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী দরিদ্র শিক্ষার্থীদের পাশে ব্র্যাক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫
  • ৪৮৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী দরিদ্র শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য নগদ অর্থ সহায়তা দিতে এগিয়ে এসেছে ব্র্যাক। গতকাল কামালখানী ব্র্যাক অফিসে দরিদ্র ছাত্রছাত্রীদের হাতে এ অর্থ তুলেদেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, ৪নং ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ব্র্যাক প্রধান কার্যালয়ের মোঃ তাফহীম, ব্র্যাকের উপজেলা উন্নয়ন সমন্বয়কারী (ইউডিসি) মহসিন উদ্দিন, এলাকা উন্নয়ন সমন্বয়কারী (এডিসি) ফখরুল আলম ভূইয়া, বিইপি সেক্টর স্পেশালিস্ট মোস্তফা কবীর, শারমিন সুলতানা জ্যোতি, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, চ্যানেল এস প্রতিনিধি মখলিছ মিয়া। উল্লেখ্য, প্রথমবারের মতো ব্র্যাকের পক্ষ থেকে উপজেলার ২শ ৭৭ জন দরিদ্র এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ৩ লক্ষ ৬০ হাজার ১শ টাকা অর্থ  সহায়তা দেয়া হয়। এ মহতী উদ্যোগ ভবিষ্যতে আরো প্রসারিত করা হবে বলে ব্র্যাকের উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মহসিন উদ্দিন আমন্ত্রিত অতিথিবৃন্দকে অবহিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com