শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নবজাতক রেখে মা-বাবা উধাও

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ৫৭২ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতক কন্যা সন্তানকে রেখে উধাও হয়ে গেছেন মা-বাবা। গতকাল বুধবার এ ব্যাপারে সদর মডেল থানাকে অবহিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন।
হাসপাতাল সুত্র জানায়, গত ১৮ অক্টোবার রাত ১১টায় অসুস্থ নবজাতককে হাসপাতালে ভর্তি করেন সদর উপজেলার হরিপুর এলাকার ইসমাইল মিয়া ও তার স্ত্রী। ২ দিন থাকার পর গতকাল সকালে শিশুটির মা বাথরুমে যাবে বলে পাশের আরেক শিশুর মার কাছে দিয়ে যায়। কিন্তু এই কথা বলে সে আর শিশুটির কাছে আসে নি। এমন কি তার পিত্রী পরিচয় দানকারী ইসমাইল ও আসে নি।
শিশু ওয়ার্ডে শিশুর চিকিৎসা চলাকালে মঙ্গলবার সকাল থেকে ইসমাইল মিয়া ও তার স্ত্রীকে নার্স ও চিকিৎসকরা খুঁজে পাননি। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মহসিন করিম বিষয়টি পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তরকে অবহিত করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ হাসপাতালে যায়। বর্তমানে পুলিশের উপস্থিতিতে শিশুটির চিকিৎসা কার্যক্রম চলছে।
হাসপাতালের নিয়ম অনুযাযী নবজাতক ভর্তি করার সময় পরিবারের ১টি মোবাইল নাম্বার রাখা হয়। নাম্বারটি হলঃ-০১৭৭৯-৬৭৪৩০৯। বর্তমানে শিশুটি সদর হাসপাতালের নার্সরা দেখা শুনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com