বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ৪১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কাশিপুর গ্রামে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়। গতকাল শনিবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোহেল মিয়া, আঙ্গুর আলী, মধু মিয়া, জামাল মিয়া, জুনায়েদ, জুনাব আলী, বাবুল মিয়া, ফুল বানু, শাহানা আক্তার, আমির আলী, সেলিম, আহাদ, ইসমাইল, রফিক মিয়া ও আব্দুল হান্নাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মধু মিয়ার বাচ্চার সাথে হজম আলীর বাচ্চার ঝগড়া হয়। এর জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উল্লেখিতরা আহত হয়। খবর পেয়ে বাহুবল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com