সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডাঃ মুশফিক চৌধুরী ॥ বঙ্গবন্ধু আজীবন মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার খাতুন, নজরুল একডেমীর সভাপতি তাহমিনা বেগম গিনি, বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন আরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি ছাত্র-ছাত্রী এবং অভিভাববৃন্দসহ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জয়নাল উদ্দিন খান, সাঁটলিপিকার এ.এম আফজাল আহমেদ, রঞ্জন কুমার দেব, মোশাহেদ আলীসহ জেলা পরিষদের সকল কর্মচারীবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর আর্দশ, গুনাবলী, তাঁর নেতৃত্ব কোমলমতি শিশুদের মধ্যে বিকাশ ঘটাতে হবে। এছাড়া বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমানের জীবনী, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যতের কর্ণদ্বার কোমলমতি শিুশুদের মধ্যে তুলে ধরতে হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব), এবং সভার সভাপতি দিলীপ কুমার বণিক বলেন, শিশুদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবদান বর্ণনা করে শেষ করা যাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানটি কোমলমতি শিশুদের মনন বিকাশে অনন্য ভুমিকা রাখবে। ভবিষ্যতকে নেতৃত্ব দিবে শিশুরা, তাই আমাদেরকে শিুশুদের যোগ্য করে গড়ে তুলতে হবে। সভায় বিশেষ অতিথিবৃন্দ শিুশুদের মনন বিকাশে এ ধরণের অনুষ্ঠান করার জন্য প্রশাসক, সভার সভাপতি ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব), দিলীপ কুমার বণিক বণিক সহ জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com