বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ৪৩৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে স্থানীয় এনজিও সংস্থা ইউনিকেয়ার এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সূত্রে জানা যায়, গতকাল দুপুরে উপজেলা সদরের বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি কার্যালয়ে ইউনিকেয়ার, সংস্থার চেয়ারপার্সন ও জেলা মানবাধিকার (এজাহিকাফ) চীফ কো-অর্ডিনেটর সাংবাদিক কামরুল হাসান কাজল এর সভাপতিত্বে এবং রাহ সমাজ কল্যাণ সংস্থা এর চেয়ারম্যান ছাদেকুর রহমান খান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বি-কেয়ার এনজিও এর চেয়ারম্যান মনোয়ার হোসেন, ইউনিকেয়ার নির্বাহী পরিচালক জসিম উদ্দিন ও হাবিবুর রহমান, পরিচালক আনোয়ার হোসেন আইসিটি মৌসুমী আক্তার, আঃ মুকিত, আনছার আলী, বুলবুল ধর প্রমুখ। বক্তাগণ বলেন, ১৫ হতে ২৪ বছর বয়সী যুবকদের কর্মোদ্দীপনা সৃষ্টিশীলতা বাড়িয়ে উন্নয়নে তাদের অংশগ্রহন করাই হলো এ দিবসের মুল প্রতিপাদ্য। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক যুব দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করে। আর প্রতিবছর এ দিনে এ দিবসটি পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com