সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বানিয়াচং হলদারপুর মাদ্রাসার দ্বিতল ভবনের উদ্বোধন ও ছবক প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ লন্ডন প্রবাসী আলহাজ্ব ছমরু মিয়ার আর্থিক সহযোগিতায় বানিয়াচং উপজেলার হলদারপুর মাদানিয়া আদর্শ মাদ্রাসার দ্বিতল ভবনের উদ্বোধন এবং ১৪৩৬ হিজরী সনের নতুন বছরের ছবক প্রদান অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাদ্রাসার মুহতামিম ও মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ আব্দুস শহীদের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খলিফায়ে মাদানি আল্লামা শায়েখ আব্দুল মুমিন। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেনারেল সেক্রেটারী মাওঃ আবু সালেহ সাদী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওঃ আব্দুুল কাদির হোসাইনী, মাওঃ মুহিউদ্দিন, মাওঃ জামাল উদ্দিন, মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, সহ-সভাপতি শফিক মিয়া, মাওঃ নুরুল ইসলাম, মাওঃ আবু ছালেহ, ক্বারী আব্দুল হালীম, মাওঃ শিব্বির আহমদ, সাবেক মেম্বার হানিফ উল্লাহ, সাবেক মেম্বার আব্দুল ওয়াহিদ, ফারুক মিয়া, মারাজ মিয়া, আব্দুল হক, শেখ মুহিউদ্দিন পলাশ, তাজুল ইসলাম, ফারুক মিয়া (লন্ডনী বাড়ী), মাওঃ লুৎফুর রহমান, মাওঃ রশিদ আহমদ খান, মাস্টার শফিকুর রহমান চৌধুরী, হাফেজ আজিজুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com