বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে এলসিবিসিই-র সমন্বিত পরিদর্শন

  • আপডেট টাইম সোমবার, ৩ আগস্ট, ২০১৫
  • ৪৬২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন কনভারর্জেন্স কো-অর্ডিনেশন কমিটি (ইউসিসিসি) গতকাল রবিবার ২টি কলেজ, ২টি সরকারী উচ্চ বিদ্যালয়, ৮টি প্রাথমিক বিদ্যালয়, ১টি উপস্বাস্থ্য কেন্দ্র, ১টি কমিউনিটি ক্লিনিক, ইপিআই সেন্টার ও ১টি কেজি স্কুল পরির্দশন করেছে। পরির্দশনকালে প্রতিষ্ঠানগুলির সমস্যা চিহ্নিত করে একটি প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। জানা যায়, পরিদর্শন কমিটির সভাপতি ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন সহ নেতৃবৃন্দের সাথে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হানুল হারুন, ৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, উপজেলা আইটি ট্যাকনিশিয়ান কাওসার আহমেদও সঙ্গীয় ছিলেন। পরিদর্শনকৃত প্রতিষ্ঠানের মধ্যে সুফিয়া মতিন মহিলা কলেজ, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এল আর সরকারী উচ্চ বিদ্যালয়, বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেদায়েত উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রায়েরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তারাসই সরকারী প্রাথমিক সরকারী বিদ্যালয়, প্রথমরেখ সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাগর দিঘীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুশাঈম কেজি স্কুল, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, বনমথুরা কমিউনিটি ক্লিনিক ও বনমথুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com