সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে ইফতার মাহফিলে আতিক ॥ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় দান করছি

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০১৫
  • ৪৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সমন্বয়কারী সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ও কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে সদর উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) এর আহ্বায়ক তোরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও ২০ দলীয় জোট নেতা আলহাজ্ব আতিকুর রহমান আতিক, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, জেলা জাপা নেতা সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল হক সাদেক মেম্বার, সদস্য সচিব মতিউর রহমান, আব্দুল গফুর জিতু, ফারুক মিয়া, মোস্তফা জামাল, জাবেদ আলী, যুবসংহতি নেতা মখলিছ মিয়া, প্রভাষক রিপন আহমেদ, আব্দুল কাউয়ূম স্বপন মেম্বার, আব্দুর রশিদ, আব্দুল গফুর, শাহাব উদ্দিন, আবু তাহের, রিপন আহমেদ, সাজু তালুকদার, জাপা নেতা আলহাজ্ব আতিকুর রহমান আতিকের একান্ত সচিব আবুল খায়ের, ফকির হুয়ায়ূন কবির, ফুরুক আহমেদ, বাবুল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুহিব আল হাসান। সভায় আতিকুর রহমান বলেন, মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় আমি দান করছি। তিনি বলেন, আল্লাহ তালা আমাকে অনেক কিছু দিয়েছেন। এখনও শুধু আমি জনগণের সেবা করে যেতে চাই। সুখে দুঃখে হবিগঞ্জবাসীর পাশে থাকতে চাই। এ জন্য আমি সকলের সহযোগিতা চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com