বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ৪৯৭ বা পড়া হয়েছে

কার্ডিফ প্রতিনিধি ॥ বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ওয়েলফেয়ার সেন্টারে গত ২২ জুন সোমবার কার্ডিফ  বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসলমানদের উপস্থিতিতে ইফতার পার্টির আয়োজন করা হয়।
এসোসিয়েশনের চেয়ারম্যান কমিউনিটি লিডার আলহাজ্ব আব্দুল হান্নান শহীদুল্লাহর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী কাজী মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল ও দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস শাখার প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী নুরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান ও ক্বারী মো: সেলিম।
ইফতার মাহাফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়না মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির সেক্রেটারী মকিস মনসুর আহমদ, ওয়েলস গ্রেটার সিলেটের চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী ও জেনারেল সেক্রেটারী মো: আসকর আলী, বাংলাদেশ ওয়েলফেয়ার এর ট্রেজারার কেরামত আলী, প্রবীণ মুরব্বী আলহাজ্ব হিরন মিয়া, আলহাজ্ব আসাদ মিয়া, হাজী শফিকুর রহমান, আলহাজ্ব সিরাজ আলি, আলহাজ্ব মসব্বির আলি, মো: নজির মিয়া, মো: শফিক মিয়া, ইয়াসিন চৌধুরী নায়েক, ইয়াহিয়া হাসান, আলহাজ্ব ইয়াত্তর আলি, আব্দুল জলিল ও আব্দুল কাইয়ুমসহ কমিউনিটি ও এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com