বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুতাংয়ে ট্রেনে কাটা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুন, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুতাংয়ে ট্রেনে কাটা পরে অহি আক্তার নামে ২০ মাস বয়সী এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুতাং রেল স্টেশনের কাছে সুরাবই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ওই শিশু সুরাবই গ্রামের মাস্টার বাড়ির মোঃ সোহেল মিয়ার  মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাগে ১০টার দিকে অহি আক্তার নিজ বাড়ি থেকে রেল লাইনের ওপর পার্শ্বে তার বড় দাদার বাড়ি যাচ্ছিল। রেল লাইন পারাপারের সময় সিলেটগামী জালালাবাদ মেইল ট্রেনের নিচে সে কাটা পড়ে দু’টুকরো হয়ে যায়। এ ঘটনার কিছুদুর যাওয়ার পরই ট্রেনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এ সময় লোকজন ওহিকে কাটা অবস্থায় দেখতে পায়। পরে তার টুকরো হওয়া লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার পর স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই জাহাঙ্গীর জানান, ময়না তদন্ত ছাড়াই শিশু অহির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com