সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে এমপি কেয়া চৌধুরীর টিআর কাবিখা ও বিশেষ বরাদ্ধ বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০১৫
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ ও সিলেট জেলায় নিয়োজিত সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবায় নিয়োজিত হলে দেশ অনেক এগিয়ে যাবে। জবাবদিহিতার আওতায় থেকে কাজ করলে অগ্রগতি ও মৌলিক পরিবর্তন সম্ভব। ভাগ্য পরিবর্তনে দলমত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিককে আত্ম নিয়োগ করতে হবে। তিনি গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে বিভিন্ন মসজিদ, মন্দির, সমবায় সংগঠন ও নারী সংগঠন, দরিদ্র মুক্তিযুদ্ধা পরিবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০ লক্ষ টাকার বিশেষ বরাদ্ধ, টিআর ও কাবিখা প্রকল্প বিতরণকালে এসব কথা বলেন। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার, উপজেলা আওওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রিজভী আহমদ খালেদ, আওয়ামীলীগ নেতা ডাঃ নিজামূল হক চৌধুরী প্রমূখ। আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তার নিকট দাখিলকৃত প্রকল্প কমিটি বাচাই শেষে অনুমোদন করেন। ক্রটির কারনে অনেক কমিটি অনুমোদন দেয়া হয়নি। বিধি মোতাবেক সংশোধিত কমিটি দাখিল করার জন্য পরামর্শ দেন। এছাড়াও প্রত্যেকটি প্রকল্পের তালিকা নোটিশ বোর্ডে টানিয়ে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। প্রকল্প অনুমোদন শেষে উপজেলার করগাঁও যুব স্পোটিং ক্লাবকে ফুটবল ও বলিবল সামগ্রী তোলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com