সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাহুবলে সংঘর্ষে মহিলা সহ ৫ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সাত কাপন ইউনিয়নের হরাইটেকার গ্রামে মামলা করার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মাসুক এলাহীর সাথে আব্দুল কাদিরের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ কারণে মাসুক এলাহি, কাদিরসহ তার লোকজনের উপর আদালতে একটি মামলা করলে কাদির ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় কাদির ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাসুক এলাহীর বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এসময় উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে ৫জন আহত হয়। এদের মধ্যে তাজ উদ্দিন (২৫), আজিজ (২০), আফিয়া খাতুন (২৫) কে বাহুবল উপজেলা হাসপাতালে এবং মাসুক এলাহী (৩৫), শিক্ষক অলিউর রহমান (৩০), হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুক এলাহীকে সিলেট ওসমানিতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com