শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

শহরের বিভিন্ন স্পটে মাদক ব্যবসা জমজমাট ॥ ৩ ব্যবসায়ী আটক ॥ বিপথগামী হচ্ছে ধনীর দুলালরা

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্পটে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। ভারতের সীমান্ত দিয়ে এসব মাদক পাচারকারীরা হবিগঞ্জে সরবরাহ করছে। গতকাল শুক্রবার দুপুরে ডিবির এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এসময় সদর উপজেলার নিতাইর চক গ্রাম থেকে বিবাড়িয়া জেলার নাসিরনগরের ধরমন্ডল গ্রামের মস্তু মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী ছুরুক মিয়া (৩০), ইদ্রিস মিয়ার পুত্র জলফু মিয়া (২০) ও আব্দুন নুরের পুত্র মিজানুর রহমান (১৯) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও দুই লিটার দেশী মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, তারা কমিশনের মাধ্যমে এসব মাদক হবিগঞ্জের এক মাদক সম্রাটের নিকট নিয়ে আসছিল। অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জে ১০/১২টি স্পটে মাদক বেচা-কেনা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বহুলা বাইপাস, মাছুলিয়া, শ্মশানঘাট, আলমবাজার, উমেদনগর এলাকা, নাতিরাবাদ, নাজিরপুর। সন্ধ্যা হলেই মাদকের জন্য এসব স্পটে কার ও মোটর সাইকেল যোগে ধনীর দুলালদের আনা আনাগোনা লক্ষ্যনীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com