শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচংয়ে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরে সামসু উদ্দিন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোররাতে। মৃত রাজমিস্ত্রি ওই গ্রামের নেরজাল উল্লার পুত্র। সামসু উদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, ৬ মাস পূর্বে নন্দিপাড়া গ্রামের আবু তাহেরের সুন্দরী কন্যা নিলুফা বেগম (২০) এর সাথে এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয় সামসু উদ্দিনের। বিয়ের পর থেকে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকতো। এক পর্যায়ে গত রবিবার সামসু বাড়িতে এসে পরিবারের লোকজনের সাথে কথা না বলে ঘুমিয়ে পড়ে। গতকাল ভোরে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বানিয়াচং পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com