বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পারিবরিক সূত্র জানায়, ওই গ্রামের বাচ্ছু মিয়া গংদের সাথে লকুজ মিয়া, কদ্দুছ মিয়া, ফারুক মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সংবাদ পেয়ে স্থানীয় মুরুব্বীয়ান ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আহতদের মধ্যে সেলিম মিয়া, জামাল মিয়া, রিপন মিয়া, মোজাক্কির মিয়া, আতাব মিয়াসহ ৭ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com