শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বিএমএ ও স্বাচিপের সভায় ডাঃ মুশফিক চৌধুরীর নিরাপত্তা নিশ্চিত করার দাবী

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে জেলা বিএমএ ও স্বাচিপের নেতৃবৃন্দ। গতকাল রাতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সভাকক্ষে ডাঃ অসিত রঞ্জন দাশের সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ জমির আলী, ডাঃ দেবপদ রায়, ডাঃ মুজিবুর রহমান পলাশ, ডাঃ সরোয়ার আলম, ডাঃ ইমতিয়াজ আহমেদ, ডাঃ অর্ধেন্দু দেব, ডাঃ শহীদুল ইসলাম, ডাঃ মোঃ আবু সুফিয়ান, ডাঃ দেবাশীষ দেবনাথ, ডাঃ প্রদীপ কুমার দাশ, ডাঃ আরশে আলী, ডাঃ মখলিছুর রহমান উজ্জল, ডাঃ অরুন কুমার পাল, ডাঃ পরেশ চন্দ্র দেব, ডাঃ প্রবাস চন্দ্র দেব, ডাঃ মখলিছুর রহমান শামীম, ডাঃ দেবাশীষ দাশ, ডাঃ সঞ্জয় রায় চৌধুরী, ডাঃ রাম চন্দ্র দাশ। সভায় বক্তারা ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়ে হুমকি দাতাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। বক্তার আরো বলেন, অন্যথায় বিএমএ ও স্বাচিপের নেতৃত্বে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে ডাক্তার সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com