বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মহিলাকে উত্যক্ত ও বাড়ীঘরে হামলা প্রতিবাদ করায় হামলায় বৃদ্ধা মা-পুত্র আহত

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৪৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে মহিলাকে উত্যক্ত ও বাড়ীঘরে ইটপাটকেল মারার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা ছায়া রানী শব্দকর (৬০), হরেন্দ্র শব্দকর (৩০) ও তার স্ত্রী বেলা রানী কর (২৪) আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা ঘর থেকে নগদ ৮ হাজার টাকা, ১০ হাজার টাকা মূল্যের একটি কর্নেট বাশিঁসহ অন্যান্য আসবাবপত্র ছিনিয়ে নিয়ে গেছে।
আহত সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত নরেন্দ্র শব্দকরের স্ত্রী ছায়া রানী শব্দকর ও তার পুত্র হরেন্দ্র শব্দকরের জায়গা জমি দখলের চেষ্টা করে আসছে পার্শ্ববর্তী দত্তগ্রামের কতিপয় ব্যক্তি। দীর্ঘদিন যাবত তারা বেলা রানী শব্দকরকে রাস্তাঘাটে উত্যক্ত করাসহ বাড়ীঘরে বিভিন্ন সময় ইটপাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে বার কয়েক গ্রামের মুরব্বীদের স্মরনাপন্ন হয়েও কোন সুরাহা পাওয়া যায়নি। এদিকে গত ৩ মার্চ দুপুরে প্রতিপক্ষের লোকজন তাদের বেদড়ক মারপিট করে। এ ব্যাপারে ছায় রানী শব্দকর বাদী হয়ে বজলু মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com