বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগে ইয়ং ব্রাদার্সের জয়লাভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫
  • ৪৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগে ইয়ং ব্রাদার্স জয়লাভ করেছে। গতকালের খেলায় তারা অনুশীলন ক্রিকেট ক্লাবকে ৭৫ রানে পরাজিত করে।
টসে জয়লাভ করে ইয়ং ব্রাদার্স প্রথমে ব্যাটিং করতে নেমে বৃষ্টির জন্য পুনঃনির্ধারিত ৪০ ওভারে ৭উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাহিদুর ৫৪ ও লিটন অপরাজিত ২৯ রান সংগ্রহ করে। অনুশীলনের সোহেল ৩টি ও বাপ্পি ২টি উইকেট লাভ করে। জবাবে অনুশীলন ক্রিকেট ক্লাব ২৯ ওভারে ১০৫ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে এপু, বাপ্পি ও লিজন ১৪ রান সংগ্রহ করে। ইয়ং ব্রাদার্স ক্লাবের লিটন ২টি ও সাহিদুর ২টি উইকেট লাভ করে।
গতকালের খেলা পরিচালনা করেন অভিজিৎ ভট্টাচার্য্য ও আশফাকুর রহমান লোকমান। স্কোরার ছিলেন রাফি। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
আজ কোন খেলা নেই। আগামীকাল অংশ গ্রহণ করবে স্বর্ণালী বনাম মালঞ্চ ক্রিকেট ক্লাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com