সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বানিয়াচঙ্গে পুরানবাগ স্কুলে মা মহাসমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫
  • ৯৮৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সদর পুরানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া রোধ ও স্কুলে ছাত্র-ছাত্রী উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি আব্দুল কদ্দুছ খান। প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, ৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাস, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষন রায়। পুরানবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার শিউলী এর পরিচালনায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন স্কুলের ছাত্র যথাক্রমে ইলিয়াছ মিয়া ও পার্থ দাস। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ। মা অভিভাবকদের মধ্যে বক্তৃতা করেন সুফিয়া মতিন কলেজ এর প্রভাষক তামান্না আক্তার ও জনাব আলী কলেজ এর প্রভাষক জান্নাতুল ফেরদৌস, স্বাস্থ্য সহকারী শিউলী দাস, শিক্ষকদের পক্ষে বক্তৃতা করেন উম্মে সুলতানা ও শাহনাজ ইয়াছমিন, ছাত্রদের পক্ষে বক্তৃতা করেন এএইচকে আবির ও সুবর্ণা আক্তার শিপা। মা সমাবেশে ৭ শতাধিক মা অভিভাবকের উপস্থিতিতে প্রতিপাদ্য বিষয়ে আলোচনা ছাড়াও প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বক্তৃতায় ছাত্র, শিক্ষক, অভিভাকদের ভূয়শী প্রসংশা করেন এবং অঙ্গিকার ঘোষনা করা হয় “শিক্ষিত মা একটি সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com