শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামে স্ত্রীর সাথে অভিমান করে গতকাল রবিবার বিকেলে হামদু মিয়া (৩০) নামে দুই সন্তানে জনক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল মন্নাফ Pic Nabigonj 18 copy 3.jpgsমিয়ার ছেলে হামদু মিয়া প্রায় ১০ বছর পূর্বে পৌর এলাকার পশ্চিম তিমিরপুর গ্রামের আব্দুল হক মিয়ার কন্যা সাজনা বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমানিল্য চলে আসছিল। এ নিয়ে উভয় পরিবার বিষয়টি নিয়ে মিমাংসা করে দেন। ইদানিং প্রায় ৫ মাস ধরে স্ত্রী সাজনা বেগম ২ কন্যা ৫ম শ্রেণীর ছাত্রী আখি (৯) ও ৪র্থ শ্রেনীর ছাত্রী আকলিমা (৮) কে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। এরপর থেকে তাদের বাড়ীতে ফিরিয়ে আনার জন্য হামদু মিয়া ও তার পরিবারের লোকজন ৪/৫ বার তাদের বাড়ীতে যান। কিন্তু সাজনা ও তার বাপ ভাই দিতে রাজি না হওয়ায় সবাই ব্যর্থ হয়ে বারেবারেই ফিরে আসেন বলে জানিয়েছেন হামদু মিয়ার মা ও তার আত্মীয় স্বজন। এ ঘটনায় সে স্ত্রীর সাথে অভিমান করে তার নিজ ঘরের শয়ন কক্ষে গলায় রশি দিয়ে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এদিকে নিহত হামদুর লাশ দেখার জন্য নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ভীড় জমান তার বাড়ীতে। সন্তান হারা মা’সহ স্বজনরা করছেন শোকের মাতম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com